দুইদিনের ব্যবধানে উপকেন্দ্রে ফের আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ

দুইদিনের ব্যবধানে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ময়মনসিংহের কেওয়াটখালি উপকেন্দ্রে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো ময়মনসিংহ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অগ্নিকাণ্ডের ফলে ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়। তবে আধাঘণ্টার ব্যবধানে শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও বন্ধ রয়েছে ময়মনসিংহে। এর আগে মঙ্গলবার দুপুরে এখানে অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন বলেন, আজ বড় ধরনের আগুন লাগেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আজও অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় আধা ঘণ্টা পর সরবরাহ শুরু হলেও ময়মনসিংহ জেলায় এখনও বন্ধ রয়েছে।

তিনি জানান, পুড়ে যাওয়া সার্কিট ব্রেকার বদলে নতুন সার্কিট ব্রেকার বসানোর কাজ চলছে। সেই কাজ শেষ হলে ময়মনসিংহ জেলায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর কেওয়াটখালি এলাকার পিজিসিবির গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ আগুনে জাতীয় গ্রিডের ৩৩ কেভি সঞ্চালন লাইন, ১৩২ কেভি ট্রান্সফরমার ও কন্ট্রোল রুমের সুইচ বোর্ডসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে যায়। এ সময় গ্রিড উপকেন্দ্রের ৩টি ট্রান্সফর্মারের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বুধবার সকাল ৮টার দিকে আংশিক ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মারটির মেরামত কাজ শেষ হওয়ায় ২০ ঘণ্টা পর স্বাভাবিক হয় ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ। দুটি ট্রান্সফর্মার দিয়ে পুরোদমে শুরু হয় বিদ্যুৎ সরবরাহ।

আরও পড়ুন

পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ বিচ্ছিন্ন ময়মনসিংহ বিভাগ

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026