© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

শেয়ার করুন:
গাজীপুরে বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৪:০৩ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুরে স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্র এবং বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্র এবং বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬) এবং নগরীর জোলারপাড় বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।

গাজীপুর ক্রিকেট একাডেমির প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন লিটন বলেন, ওই একাডেমি থেকে ক্রিকেট অনুশীলন বৃষ্টির কারণে বন্ধ থাকায় দুপুরে বৃষ্টির মধ্যে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে নামে। এক পর্যায়ে বজ্রপাতে মিজানুর ও নাদিম আহত হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, বেলা পৌনে ১টার দিকে তাদের দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

অন্যদিকে, বিপ্রবর্তা এলাকার নিহতের চাচাতো ভাই বাবুল হোসেন বলেন, সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায় এবং ছোট ছেলে আশাদুল ইসলাম সামান্য আহত হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন