© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩১

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩১

ফাইল ছবি

own-reporter
০৫:৫৭ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন। নতুন করে মারা যাওয়া দুইজন হলেন- নজরুল ইসলাম ও শেখ ফরিদ।

বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে আব্দুস ছাত্তার (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, মোট ২৯

মসজিদে বিস্ফোরণ : আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

টাইমস/এইচইউ

মন্তব্য করুন