© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউএনও’র ওপর হামলা, ঘোড়াঘাটের ওসি আমিরুল প্রত্যাহার

শেয়ার করুন:
ইউএনও’র ওপর হামলা, ঘোড়াঘাটের ওসি আমিরুল প্রত্যাহার
own-reporter
০৫:০১ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আমিরুল ইসলাম নিজেই প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আমিরুল ইসলাম নিজেই প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুক্রবার তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। একই পদে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নিয়োগ দেয়া হয়েছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার জেরেই মূলত ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালনকালে ওসি আমিরুলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে ক্লোজড করা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন