© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাছ ধরা নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
মাছ ধরা নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় চাচাকে কুপিয়ে হত্যা
district-correspondent
০৮:১৯ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২০

মাছ ধরা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ছাদির মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছাদির মিয়া মৈশার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

মাছ ধরা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ছাদির মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছাদির মিয়া মৈশার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ছাদির মিয়ার আপন দুই ভাতিজার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে সাদির মিয়ার জমির আইলে আন্তা (মাছ ধরার ফাঁদ) পাতে তার ভাতিজা ইয়াছিন মিয়া। বিষয়টি জানতে পেরে ছাদির মিয়া জমির আইল থেকে মাছ ধরার ফাঁদগুলো উঠিয়ে ফেলে দেয়। এ নিয়ে সকাল ১০টায় ভাতিজা ইয়াছিন দলবল নিয়ে চাচা ছাদির মিয়াকে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ছাদির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ছাদির মিয়াকে হত্যার ঘটনায় তার দুই ভাতিজাকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন