© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে ওসি প্রদীপ

শেয়ার করুন:
কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে ওসি প্রদীপ

ফাইল ছবি

own-reporter-chattogram
০৪:১৩ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে দুদকের একটি মামলায় হাজির করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার কারাগার থেকে ওসি প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রোববার তার মামলার দিন ধার্য আছে। ওই মামলায় তাকে হাজিরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান এবং ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ জ্ঞাতসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর সম্পৃক্ত অপরাধ ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ওই অবৈধ সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে ভোগদখলে রাখে।

আরও পড়ুন

এবার স্ত্রীসহ ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন