© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাস থেকেই নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: ধারণা সিআইডির

শেয়ার করুন:
গ্যাস থেকেই নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: ধারণা সিআইডির

মসজিদ পরিদর্শনে সিআইডির দল

own-reporter-narayanganj
০৪:৪৩ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাঈনুল হাসান।

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাঈনুল হাসান।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনসহ পুলিশ ও সিআইডির কর্মকর্তারা।

ডিআইজি মাঈনুল হাসান বলেন, যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পুলিশ মামলা করেছে। মামলাটি তদন্তের জন্য সিআইডির ওপর দায়িত্ব পড়েছে। আমরা সর্বোচ্চ পেশাদারি ও দক্ষতা দিয়ে মামলাটির তদন্তকাজ দ্রুত শেষ করব। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাদের দোষ পাওয়া যাবে, তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি বলেন, মামলা কেবল রুজু হয়েছে। আমরা এসেছি ঘটনাস্থল দেখার জন্য। এটার তদন্তকাজও অগ্রসর হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করব। প্রাথমিকভাবে মনে হয়েছে, গ্যাস থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত অগ্রসর হলে পুরো ঘটনাটি বোঝা যাবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসসহ আমাদের নিজস্ব ফরেনসিক আছে যাদের, তাদের তত্ত্বাবধানে আলামত সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় লোকজনের সাক্ষ্য গ্রহণ, আলামত যেগুলো আছে সেগুলো ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হবে। সবকিছু মিলিয়ে যে ধরনের তথ্য-প্রমাণ পাওয়া যাবে, সেগুলো নিয়ে আমরা তদন্তকাজ সম্পন্ন করব।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩১

মসজিদে বিস্ফোরণ : আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন