© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামারবাড়িতে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

শেয়ার করুন:
খামারবাড়িতে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার
country-desk
১১:৩২ এএম | ২৭ জানুয়ারি, ২০১৯

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালাপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- খামার মালিক নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)। তারা একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামারবাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের এক কর্মচারী।

পুলিশ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আবদুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টাইমস/এসআর/ কেআর

মন্তব্য করুন