মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন পাঁচজনের কেউই শঙ্কামুক্ত নন

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন পাঁচজনের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। তবে তারা এখনও শঙ্কামুক্ত নন।

রোববার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের এসব কথা জানান।

ডা. পার্থ বলেন, দগ্ধ পাঁচজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ভর্তি পাঁচজনের মধ্যে কয়েকজনের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে শঙ্কামুক্ত নন। তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের ক্ষত সারিয়ে সুস্থ করার জন্য চেষ্টা চলছে। তাদের ক্লোজ মনিটরিং করা হচ্ছে। তাদের শারীরিক অবস্থা কিছুটা ইমপ্রুভ হচ্ছে। আজ একজনকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে ড্রেসিং করা হচ্ছে। নিয়ম অনুযায়ী দগ্ধ সবারই ড্রেসিং করা হয়।

তিনি বলেন, ওই পাঁচজনের শরীরের ২২ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। সাধারণত শরীরের ৪০ ভাগ বা তার বেশি পুড়ে গেলে তাকে সারিয়ে তোলা কঠিন হয়ে পড়ে। এর মধ্যে ওই পাঁচজনের সবার শ্বাসনালিতে ক্ষত রয়েছে। এজন্য এখনই কাউকে শঙ্কামুক্ত বলা যাবে না। চিকিৎসকরা তাদের সারিয়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। ভর্তি আছেন ৫ জন। তারা হলেন- মো. সিফাত, আমজাদ হোসেন, মো. ফরিদ, আবদুল আজিজ ও কেনান হোসেন। এছাড়া মামুন নামে একজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

আরও পড়ুন

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ আদেশ স্থগিত চেয়ে তিতাসের আপিল

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026