© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোনকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্টে না ফেরার দেশে আদরের ভাই

শেয়ার করুন:
বোনকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্টে না ফেরার দেশে আদরের ভাই
own-reporter-narayanganj
০৯:৪৪ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কৃষ্ণপুরা গ্রামে রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মেধাবী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই কলেজ ছাত্রের নাম অর্পণ চক্রবর্তী (১৮)। তিনি সোনারগাঁ জি আর ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অর্পণ চক্রবর্তী স্থানীয় কৃষ্ণপুরা গ্রামের অসীম চক্রবর্তীর ছেলে।

অর্পণ চক্রবর্তীর পরিবার জানায়, পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে তাদের বসত ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ লাইনের তার টেনে নেওয়া হয়েছে। বাতাসে ওই তার ঝুলে গিয়ে টিনের চালার সঙ্গে ঘর্ষণের সৃষ্টি করে। টিনের চালার উপর থেকে বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে একাধিক বার মৌখিক ভাবে আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি।

জানা গেছে, রোববার সকালে বাতাসের কারণে বিদ্যুতের তার ঝুলে গিয়ে কলেজ ছাত্র অর্পণ চক্রবর্তীর পুরো বসত ঘর বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এসময় অর্পণের চাচাত বোন ঐশী চক্রবর্তী ঘরের পাশে ভেজা কাপড় ছড়াতে গেলে সে প্রথমে বিদ্যুতায়িত হয়। ছোট বোনকে বাচাঁতে গিয়ে এসময় কলেজ ছাত্র অর্পণ চক্রবর্তী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো কৃষ্ণপুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলেজ ছাত্রের বাবা অসীম চক্রবর্তী জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ছেলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন