© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে ভুয়া এনআইডি তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
গাজীপুরে ভুয়া এনআইডি তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩
own-reporter-gazipur
০৯:০৪ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার সন্ধ্যায় কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বেরুয়া নাওয়ানের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব দাশ।

গ্রেপ্তার তিনজন হলেন- নেত্রকোনা জেলা সদরের নওদার গ্রামের আ. সাত্তারের ছেলে মোখলেস মিয়া (১৯), একই জেলার সরিষাবাড়ি থানার আদাচাকি গ্রামের রেজাউল হকের ছেলে শুভ মিয়া (১৯) এবং গাজীপুর সদরের গনি মুন্সিরটেক এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৮)।

ডিবির ওসি রাজীব দাশ বলেন, রোববার সন্ধ্যায় বক্তারপুর ইউনিয়নের বেরুয়া নাওয়ান মোড় হেলেনা কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে জাল জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত ৩টি হার্ডডিস্ক, ১টি স্ক্যানার মেশিন এবং ২টি জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন