© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা

ছবি সংগৃহীত

own-reporter-khulna
০৭:০৮ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২০

মহামারী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা। বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত ইনচার্জ ও এজিএম আব্দুল্লাহ হান্নান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মহামারী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা। বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত ইনচার্জ ও এজিএম আব্দুল্লাহ হান্নান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কয়েকজন সুস্থ হলেও এখন পর্যন্ত ১৭ জন অসুস্থ রয়েছেন। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা যতটুকু সম্ভব তা মেনে চলার ও গ্রাহকদের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছি।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন ওই ব্রাঞ্চের ডিজিএম মাসুদুল আলম। এ অবস্থায় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও অ্যাডভান্স ডিপার্টমেন্টের কাজ আংশিক বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাহক জানান, করোনা আক্রান্ত সবাই ব্যাংকে কাজ করেছেন এবং পরস্পরের সংস্পর্শে অসুস্থ হয়েছেন। তাদের মাধ্যমে গ্রাহকরা আক্রান্ত হয়েছেন কিনা অথবা কতজন আক্রান্ত হয়েছেন সেটির হিসাব নেই। কিন্তু ব্যাংকটিতে এত কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও সামাজিক দূরত্ব নিশ্চিত করা বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এখন আসলে ব্রাঞ্চ বন্ধ রাখার আইনি কোনও ব্যবস্থা নেই। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে নিতে হবে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও পরীক্ষা করতে হবে। পাশাপাশি ব্রাঞ্চের ভেতরে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু বেসিক ব্যাংক খুলনা ব্রাঞ্চ নয়, মহানগরীর কোনও ব্যাংকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না। এ জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন