© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
own-reporter
১১:৩৪ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের পরিবারের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। খালিদ মাহমুদ আওয়ামী লীগের গত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

সূত্রটি জানায়, মঙ্গলবার নমুনা পরীক্ষায় খালিদ মাহমুদ চৌধুরীর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তিনি জ্বরে ভুগছিলেন। তবে এখন তাঁর শারীরিক অবস্থা ভালো। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন