টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মিলন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় টিটু ও প্রিন্স নামে আরও দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। নিহত মিলন টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াশিং কারখানায় চাকরি করতেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আবদুল মালেকের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকার মিঠু খন্দকারের ক্যাবল টিভি (ডিশ) অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মিলন, টিটু ও প্রিন্সসহ কয়েকজন।

এসময় আচককা ১৫-২০ জনের একটি গ্রুপ এসে মিলন ও তার পাশে থাকা দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল। যে কারণে স্থানীয়রা কাউকে চিনতে পারেনি।

এসময় স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কী কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026
img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026