© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রিসে দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা

শেয়ার করুন:
গ্রিসে দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা
own-reporter
০২:২৪ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২০

গ্রিসের রাজধানী এথেন্সে দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত দুইজনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল মমিন এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া।

গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন গণ্যমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোতাব্বির হোসেন জানান, এথেন্সের আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন আবদুল মমিন ও শাহীন। গত সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আবদুল মমিন ও শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা দু’জনের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এব্যাপারে এথেন্স পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, জোড়াখুনের ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এথেন্স পুলিশ।

টাইমস/এসএন

মন্তব্য করুন