খুলনায় বিনামূল্যের মোবাইল পেলো ১২৫০ শিক্ষার্থী

করোনাকালীন পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এক হাজার ২৫০ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা হিসেবে বিনামূল্যের মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোবাইল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিশুদের লেখাপড়ার ক্ষতির পাশাপাশি ঝরে পড়া, বাল্যবিয়ে, শিশু শ্রমের ঝুঁকি বাড়ে। করোনা ভাইরাসের কারণে শিশুদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ মার্চ থেকে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বিদ্যালয় বন্ধ থাকার প্রভাব যাতে শিশুদের ওপর না পড়ে সেজন্য সংসদ টিভি, বেতার ও অনলাইন পাঠদান অব্যাহত আছে। সব শিক্ষার্থীর মোবাইল ফোন না থাকা আমাদের একটি সীমাবদ্ধতা। প্রাথমিক বিদ্যালয়ে ধনিদের চেয়ে দরিদ্র পরিবারের শিশুর সংখ্যা বেশি। প্রাথমিক শিক্ষা পর্যায়ে করোনাকালে শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ না হয় তার জন্য খুলনা জেলা প্রশাসনের গ্রহণ করা এমন উদ্যোগ নিঃসন্দেহে বিরাট ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী সব জেলায় এমন কার্যক্রম চালু করতে জেলা প্রশাসকদের আহ্বান জানান।

খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে পর্যায়ক্রমে টিভি, ইউটিউব ও ফেসবুকভিত্তিক অনলাইন ক্লাস এবং সর্বশেষে রেডিওর মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়। বেশি মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের লেখাপড়ার গতি রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অধিকাংশ দরিদ্র পরিবারে মোবাইল ফোন না থাকায় অনলাইন ক্লাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিশু বঞ্চিত হচ্ছে। তাদের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিসি আরও বলেন, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যক্তিগত তহবিল এবং ইলেকট্রনিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ও এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান জি-গ্যাস এতে আর্থিক সহযোগিতা করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মু. আনোয়ার হোসেন হাওলাদার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img
বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026