© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাটহাজারীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন:
হাটহাজারীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
country-desk
০৭:২৬ পিএম | ২৭ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে সালমা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে সালমা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, পূর্ব দেওয়ান নগর এলাকায় মো. সেলিমের একটি সেমিপাকা ও তিনটি কাঁচা বসতঘরে আগুন লাগে।

তিনি বলেন, খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভেতর থেকে আগুনে পোড়া বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

টাইমস/এএস/এক্স

মন্তব্য করুন