© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৩৩

শেয়ার করুন:
ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৩৩

ছবি সংগৃহীত

own-reporter
০৩:১১ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

শনিবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল।

এর আগে শনিবার ভোরে আবদুল আজিজ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩৩ জন মারা গেলেন। চিকিৎসাধীন আছেন আরও ৩ জন। একজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

আরও পড়ুন

ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ আরও এক মুসল্লির মৃত্যু

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : তিতাসের আট কর্মকর্তা গ্রেপ্তার

অবৈধ গ্যাস-বিদ্যুৎ লাইন থেকেই মসজিদে বিস্ফোরণ: তিতাসের তদন্ত কমিটি

টাইমস/এইচইউ

মন্তব্য করুন