© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুরে বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী-খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

শেয়ার করুন:
দিনাজপুরে বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী-খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি সংগৃহীত

district-correspondent
০৮:১৬ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের হিলির ডাঙ্গাপাড়া এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুর থেকে পার্বতীপুর, সৈয়দপুর, সান্তাহার, রাজশাহী, খুলনা, পঞ্চগড় ও ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ডাঙ্গাপাড়ায় রেলের নির্মাণাধীন ব্রিজের ওপরে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি শনিবার বিরামপুর রেল স্টেশন অতিক্রম করে জয়পুরহাটের দিকে যাওয়ার সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ডাঙ্গাপাড়ায় রেলের নির্মাণাধীন ব্রিজের ওপরে লাইনচ্যুত হয়।

এসময় ট্রেনের পেছনের দিক থেকে তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। যাত্রীদের কিছু হয়নি বলে জানা গেছে।

হিলি রেলস্টেশন মাস্টার রুহুল আমিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে, কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন