© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফতুল্লায় বিস্ফোরণ: আরেক মুসল্লিসহ ৩৪ জনের মৃত্যু

শেয়ার করুন:
ফতুল্লায় বিস্ফোরণ: আরেক মুসল্লিসহ ৩৪ জনের মৃত্যু
own-reporter
১২:৪০ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা হলো ৩৪ জন।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জাারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় আবদুল আজিজ ও ফরিদ নামে দুজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের পরে বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন মারাত্মক ভাবে দগ্ধ হয়। ওই ঘটনায় আহদের মধ্যে এখন পর্যন্ত ৩৪ জনই মারা গেছেন।

আরও পড়ুন- ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ আরও এক মুসল্লির মৃত্যু

 

টাইমস/এসএন

মন্তব্য করুন