ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি সরকার: ডা. জাফরুল্লাহ

সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের এক মিনিট করতালির মাধ্যমে সম্মান জানানোর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি ব্যবসায়িক উদ্দেশ্যে।

কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু সরকার অনুমোদন দেয়নি। এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। এখন বিদেশ থেকে আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। সরকার ব্যবসায়িক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার নিজে থেকে অনুমোদন দিলে তারা কিট সরবরাহ করবে।

সরকার এখনো ভুলনীতিতে চলছে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার সময়মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন হবে।

করোনায় সম্মুখসারির যোদ্ধাদের প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, যুদ্ধ হলে লোক মারা যাবে তেমনি স্বাস্থ্যের দুর্যোগের সময় ডাক্তার নার্স এবং অন্যান্যরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন। কিন্তু এদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা থাকা উচিত।

গণস্বাস্থ্য প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত আলী।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026