© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আজও প্রবাসীদের বিক্ষোভ

শেয়ার করুন:
রাজধানীতে আজও প্রবাসীদের বিক্ষোভ
own-reporter
০১:০৬ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২০

সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় আজও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। রাজধানীর হোটেল সোনারগাঁও সংলগ্ন কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশীরা। গতকাল মঙ্গলবারও বিক্ষোভ করেছিলেন তারা।

বুধবার সকালে প্রায় ৩ শতাধিক সৌদি প্রবাসী বিক্ষোভ শুরু করেন। এসময় আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে যাওয়ার কথা জানান।

তবে আন্দোলনকারী প্রবাসীদের কয়েকজন গণমাধ্যমকে বলেন, আমাদের প্রতিনিধিরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো সুরাহা করা হয়নি। আমরা আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাবো। সেখানে যদি কোনো সমাধান না হয়, তবে আমরা মন্ত্রণালয়ে অবস্থান নেবো।

টাইমস/এসএন

মন্তব্য করুন