বেসরকারিতে করোনা পরীক্ষা, ৩২ জনকে রেখেই সৌদি গেল বিমান

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করে সনদ নিয়ে আসায় ৩২ জনকে বোডিং কার্ড দেয়নি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের রেখেই সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় এসভি ৩৮০৭ ফ্লাইট।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্রে এ কথ্য জানা গেছে। তবে এ বিষয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কোনও বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে এ যাত্রীদের অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা হবে কি না তাও জানানো হয়নি। এদিকে ৩২ জন বিমানবন্দরের ভেতরেই আছেন।

কেরানীগঞ্জ থেকে আসা প্রবাসী নূর ইসলামের চাচা আলমগীর বলেন, আমার ভাতিজা নূর ইসলামের করোনা টেস্ট ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল করা হয়েছে। সেই নেগেটিভ সনদ নিয়ে বিমানবন্দরে আসছি। কিন্তু আমার ভাতিজাকে বোর্ডিং কার্ড দেয়নি।

আরেক প্রবাসী শাহজাহানের স্বজনরা জানিয়েছেন, এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরীক্ষা করান শাহজাহান। টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। যার কারণে তারা এনাম মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করান।

জানা গেছে, প্রবাসীদের জন্য সরকার মহাখালিতে ডিএনসিসি মার্কেটে করোনা স্যাম্পল কালেকশন বুথ চালু করে। এয়ারলাইন্সগুলো জানিয়েছিল, সৌদিগামী যাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্টসহ বিমানবন্দরে আসতে হবে। করোনা টেস্টের জন্য সরকার নির্ধারিত স্থান থেকে করোনা টেস্টের কথাও বলা হয়।

এছাড়া যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে। ৪৮ ঘণ্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

বিমানে বোর্ডিং এর আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের disclaimer form পূরণ করে স্বাক্ষর করতে হবে। সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণ ও স্বাক্ষর করা ফর্মটি জমা দিতে হবে। নির্দেশাবলি অমান্য করার ফলে সিভিল এভিয়েশন আইনের ১৬৩ অনুচ্ছেদ অনুযায়ী বড় অঙ্কের জরিমানা আরোপিত হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026