© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমসি কলেজে তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের আরও চার কর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
এমসি কলেজে তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের আরও চার কর্মী গ্রেপ্তার

বাঁ থেকে- রবিউল হাসান ও মাহবুবুর রহমান রনি

own-reporter
১০:৪২ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২০

সিলেটে মুরারীচাঁদ (এমসি) কলেজে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ মামলার অপর দুই আসামি রনি ও রবিউল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে হবিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ফেঞ্চুগঞ্জ থেকে রাজন ও আইনুল নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনই ছাত্রলীগের কর্মী।

সিলেটে মুরারীচাঁদ (এমসি) কলেজে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ মামলার অপর দুই আসামি মাহবুবুর রহমান রনি ও রবিউল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে হবিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ফেঞ্চুগঞ্জ থেকে রাজন ও আইনুল নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনই ছাত্রলীগের কর্মী।

এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় এজাহারভুক্ত চার আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

আরও পড়ুন- ছাত্রাবাসে গণধর্ষণ : আদালতে জবানবন্দি দিলেন ভুক্তভোগী গৃহবধূ

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় রনির অবস্থান নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে অপর একটি বাসা থেকে আসামি রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়। রবিউল হাসান মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

আরও পড়ুন- ছাত্রাবাসে গণধর্ষণ: আসামিদের গ্রেপ্তারে সীমান্তে নজরদারি

এদিকে সোমবার সকালে রাজন ও আইনুলকে ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে প্রাইভেটকারের ভিতরে তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় পরে ভিকটিম তরুণীর স্বামী বাদি হয়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নামে মামলা করেন।

আরও পড়ুন- তরুণীকে গণধর্ষণ : এবার ছাত্রলীগ কর্মী অর্জুন গ্রেপ্তার

মামলার আসামিরা হলো- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল হাসান (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন