© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের সাইফুর ও অর্জুন রিমান্ডে

শেয়ার করুন:
তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের সাইফুর ও অর্জুন রিমান্ডে
own-reporter
০১:০২ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই আসামিকে আদালতে তোলার সময় সিলেটের আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গণধর্ষণ মামলার ১নং আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করকে আদালতে নেয়া হয়। আদালতে তুলে পুলিশ আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড আবেদন শুনানী শেষে আদালত আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন-

এমসি কলেজে তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের আরও চার কর্মী গ্রেপ্তার

টাইমস/এসএন

মন্তব্য করুন