© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ‌‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে ‌‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত
central-desk
১১:১৭ এএম | ২৯ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামি শাহাবুদ্দিন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে নগরীর ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন। বন্দুকযুদ্ধে নিহত শাহাবুদ্দিন পেশায় গাড়ী চালক।

ওসি মোহাম্মদ মহসীন জানান, ২৭ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রীকে বখাটেরা তুলে নিয়ে ধর্ষণ করে বলে জানতে পারে। সোমবার তারা ওই ছাত্রীকে আবার তুলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করতে পারলেও কয়েকজন পালিয়ে যায়।

পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে শাহাবুদ্দিনকে ধরতে ফিরিঙ্গিবাজারে যায় পুলিশের একটি দল।

ওসি জানায়, ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড এলাকা থেকে শাহাবুদ্দিনকে গ্রেফতার করতে গেলে সে পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসআর/জিএস

মন্তব্য করুন