© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনস্বার্থে কোটি টাকার সম্পত্তি ছাড় সাবেক অর্থমন্ত্রীর

শেয়ার করুন:
জনস্বার্থে কোটি টাকার সম্পত্তি ছাড় সাবেক অর্থমন্ত্রীর
own-reporter-sylhet
১২:৩২ পিএম | ২৯ জানুয়ারি, ২০১৯

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের পরিবারের সদস্যরা তাদের বাসভবন হাফিজ কমপ্লেক্সের পাশের রাস্তা প্রশস্ত করার জন্য প্রায় কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছেন।

সোমবার বিকেলে হাফিজ কমপ্লেক্সের সামনের দেয়াল ভাঙার কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। কোটি টাকা মূল্যের ওই জমি মুহিত পরিবারের নিজস্ব সম্পত্তি ছিল। ২৭ জানুয়ারি শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তাদের কাছে রাস্তা প্রশস্ত করার জন্য ৫ ফুট জমির অনুরোধ জানান।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সড়ক প্রশস্তকরণে হাফিজ কমপ্লেক্সের জমি জনস্বার্থে ছেড়ে দেওয়া দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে জনগণ দেশের জনস্বার্থের কাজে উৎসাহিত হবে। আমি ব্যক্তিগতভাবে আবুল মাল আবদুল মুহিতকে জমিটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিলাম।

পররাষ্ট্রমন্ত্রীর বাসার সীমানা প্রাচীর ভাঙার সময় তার পরিবারের সদস্য, সিসিকের উপ-সহকারী প্রকৌশলী ইসলামুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন