© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আমিন উদ্দিন

শেয়ার করুন:
নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আমিন উদ্দিন
own-reporter
০৮:১৪ পিএম | ০৮ অক্টোবর, ২০২০

অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেন। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়েছিল। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মারা যান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৮-১৯ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন