© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ঘরে ঢুকে যুবককে শ্বাসরোধে হত্যা

শেয়ার করুন:
বগুড়ায় ঘরে ঢুকে যুবককে শ্বাসরোধে হত্যা

প্রতীকী ছবি

own-reporter-bogura
০৩:০৩ পিএম | ১০ অক্টোবর, ২০২০

বগুড়ার শাজাহানপুরে বাড়ির মালামাল লুট করতে ব্যর্থ হয়ে শিপন হোসেন (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এই ঘটনা ঘটে।

বগুড়ার শাজাহানপুরে বাড়ির মালামাল লুট করতে ব্যর্থ হয়ে শিপন হোসেন (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিপন ওই গ্রামের দিলবর হোসেনের ছেলে। তার ফুপু আম্বিয়া বেগম (৪০) একই গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে আম্বিয়ার বাড়িতে থাকতেন শিপন। তিনি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার রাত নয়টার দিকে ভাতিজা শিপন আর তিনি একটি কক্ষে টেলিভিশন দেখছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তার ও শিপনের হাত-পা-মুখ বেঁধে ফেলেন। শিপনের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে (আম্বিয়াকে) অন্য জায়গায় ফেলে রেখে তারা শিপনকে শ্বাসরোধ করে হত্যা করে। যাওয়ার সময় একটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, সব মিলিয়ে বিষয়টি এখন পর্যন্ত রহস্যজনক মনে হচ্ছে। আম্বিয়াকে জিজ্ঞাসাবাদ ছাড়াও পুলিশের তদন্ত চলছে।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন