এবার অটোপাসের দাবি তুলেছেন এসএসসি পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীদের পর এবার অটোপাসের দাবি তুলেছেন এসএসসি পরীক্ষার্থীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা আওয়াজ তুলেছেন করোনার মাঝে এসএসসি পরীক্ষা নয়। এজন্য বেশ কয়েকটি ফেইসবুক গ্রুপ ও পেইজ খুলে প্লাটফর্ম তৈরির চেষ্টা করছেন তারা।

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই পরীক্ষা ঠিক সময়ে হওয়া নিয়েও রয়েছে সংশয়। এই পরিস্থিতি পরীক্ষার্থীরা অটোপাসের দাবি তুলেছেন। এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণায় এই দাবি আরও জোরেশোরে উঠেছে। অন্যদিকে এসএসসি পরীক্ষা নিয়ে আগাম মন্তব্য করতে রাজি নয় বোর্ডগুলো।

শিক্ষার্থীদের মতে, করোনার কারণে গত মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে তখন থেকেই তাদের ক্লাস-পরীক্ষা সব থমকে যায়। এছাড়া কোচিং এবং প্রাইভেট বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরে পড়ালেখার বাইরে রয়েছে। ফলে নিজেদের পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুত করতে পারেনি। এছাড়া এখনো তাদের মূল্যায়ন পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। টেস্ট পরীক্ষার পর একজন পরীক্ষার্থী নিজেদের ঘাটতি সম্পর্কে জানে এবং নিজেকে প্রস্তুত করতে তিনমাস সময় পায়। তবে তাদের সেই সুযোগ এবার থাকছে না বলেই অভিমত তাদের।

তারা বলছেন, ফেব্রুয়ারিতে হয়তো করোনা চলে যাবে, পরীক্ষার হলেও বসার পরিবেশ তৈরি হবে। কিন্তু গত প্রায় এক বছর ক্লাস করতে না পারায় যে ক্ষতি হয়েছে; সেটা কীভাবে পূরণ হবে? এই অবস্থায় পরীক্ষা না নিয়ে অটোপাসই একমাত্র উপায় বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা। কেননা তারাহুরো করতে গেলে শিক্ষার্থীদের উপর এর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

এদিকে পরীক্ষা না নেয়ার দাবির পক্ষে সমর্থন জোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এসএসসি ব্যাচ-২১’ সহ বেশ কয়েকটি গ্রুপ খোলা হয়েছে। এসব গ্রুপে শিক্ষার্থীরা তাদের নিজেদের মতামত শেয়ার করছেন। দেখাচ্ছেন অটোপাসের পক্ষে বিভিন্ন যুক্তিও। গ্রুপে প্রায় এক লাখ ২০ হাজার মেম্বার। যার অধিকাংশই এসএসসিতে অটোপাসের পক্ষে মত দিয়েছেন।

তবে এসএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। তারা বলছেন, এখন সবাই এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ব্যস্ত। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেলে তখন বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে।

বরিশাল শিক্ষাবোর্ডর চেয়ারম্যান শনিবার দুপুরে বলেন, আমরা আগাম কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না। এসএসসি পরীক্ষার সময় করোনার পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আমরা কেউই বলতে পারছি না। তাই এই বিষয়ে এখনি মন্তব্য করাটা সমীচীন হবে না। আগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ডিসেম্বরে।

দিনাজপুর শিক্ষা বোর্ডর চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর সিদ্দিক বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে এখনো আলোচনার সময় হয়নি। পরিস্থিতি কোন দিকে যায় আমাদের সেটি আগে দেখতে হবে। তাই এখনি এই বিষয়ে আগাম কিছু বলতে পারছি না।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026