করোনা আক্রান্ত রমেক অধ্যক্ষকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

করোনায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজুকে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে তিনটায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান বলেন, শনিবার সকালে করোনার নমুনা পরীক্ষা করার পর অধ্যক্ষ নূরুন্নবীর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এ ছাড়া তাঁর সিটি স্ক্যানও করা হয়। অধ্যক্ষ নূরুন্নবী সাত দিন থেকে জ্বর, শ্বাসকষ্ট, মাথা, শরীর ব্যথাসহ করোনার উপসর্গে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এ ছাড়া তার ব্যাকপেইন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তার শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। সেই সঙ্গে তার হৃদ্‌যন্ত্রে রিং পরানো আছে। তার অক্সিজেনের মাত্রা কমে আসছিল, তাই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাতের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান মাহফুজার রহমান।

রংপুর মেডিকেল কলেজ সূত্র জানায়, অধ্যক্ষ নুরুন্নবী রংপুর মেডিকেল কলেজে স্থাপিত কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষার ল্যাব পরিচালনা কমিটির সমন্বয়ক। তিনি একই সঙ্গে কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধানও। তিনি নিয়মিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখতেন। কিন্তু সাত দিন থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026