ঢাবি ছাত্রী ধর্ষণ: নূর-মামুনদের গ্রেপ্তার দাবিতে শাহবাগ অবরোধ

ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হকসহ ছয় আসামিকে গ্রেপ্তারসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করেন।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মঞ্চের নেতা-কর্মীরা নুরুলদের গ্রেপ্তার এবং ধর্ষকদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান ও বক্তব্য দেন। কর্মসূচিতে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বক্তব্য দেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের এই অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে তৈরি হয় তীব্র যানজট, যদিও পাশের সরু রাস্তা দিয়ে কিছু গাড়ি চলছিল।

পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের এই অংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হব। পরে সন্ধ্যা সাতটার দিকে তারা রাস্তা ছেড়ে দেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি।

তাদের চারদফা দাবির মধ্যে রয়েছে-

১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুর গংদের গ্রেপ্তার করতে হবে।
২. ঢাবির ছাত্রী ধর্ষণ, নোয়াখালীতে নারী ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, পাহাড়ে আদিবাসী তরুণী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কর্তৃক নিজ দলের তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক সিপিবির নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়ন ইত্যাদি ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
৩. ধর্ষণের দায়ে অভিযুক্ত নারী নিপীড়ক জঙ্গি সংগঠন ছাত্র অধিকার পরিষদকে সমগ্র দেশে নিষিদ্ধ করতে হবে।
৪. শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী বামাতি-জামায়াতি মৌলবাদী অপশক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সাবেক ভিপি নুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলা করেন। পরের দিন ওই ছাত্রী এই ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026