প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ এলে দেশে আবারও বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই নির্ধারিত বাজেটের মধ্যে থেকে প্রতিটি খাতে মিতব্যয়ী হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো খরচ করা চলবে না।

রোববার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভার সেনানিবাসে ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আরও বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ সহযোগীতা দিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা আরও বলেন, কৃষির ব্যাপারে আামদের নির্দেশনা ছিল, প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে। কোনভাবেই যেন খাদ্য সংকট না হয়। কারণ করোনা ভাইরাসের কারণে অনেক ক্ষুধা-মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় এখন পর্যন্ত আমাদের সকল সিদ্ধান্তই কার্যকর ভাবে সফল হয়েছে। কিন্তু তাতে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। করোনার দ্বিতীয় ঢেউ আসছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কাজেই এখন থেকেই সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026