© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি ছাত্রী ধর্ষণ: এক আসামিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

শেয়ার করুন:
ঢাবি ছাত্রী ধর্ষণ: এক আসামিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নাজমুল হুদা, ছবি সংগৃহীত

own-reporter
০৬:২৮ পিএম | ১১ অক্টোবর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাজমুল হুদাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাজমুল হুদাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন নাজমুলের মা মাসুমা বেগম বকুল।

নাজমুল মামলার ৫ নম্বর আসামি এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি।

এ বিষয়ে নাজমুলের মা মাসুমা বেগম বলেন, রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে মগবাজারের মডার্ন হারবালের অফিস থেকে নাজমুলকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। এক চাকরির ইন্টারভিউ দেয়ার জন্য সে ওখানে গিয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, আমার বিষয়টা জানা নেই। তবে এখন ওর পরিবারের সাথে কথা বলে খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমাদের এমন কোনো বিষয়ে জানা নেই।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন