অস্ত্র মামলায় আলোচিত বরকত-রুবেলের বিচার শুরু

ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অস্ত্র মামলার বিচার শুরু হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে অস্ত্র আইনে করা দুই মামলায় অভিযোগ গঠন করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে ১৯ এর এ/২১/২৩ ধারায় করা দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এরমধ্যে একটি অস্ত্র মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। এবং অপর একটি অস্ত্র মামলার আসামি ইমতিয়াজ হাসান রুবেল ও তার সহযোগী রেজাউল করিম বিপুল।

আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালত মামলার সাক্ষ্য শুনানির জন্য বরকত-রুবেলের মামলার পরবর্তী তারিখ ২৭ অক্টোবর এবং রুবেল-রেজাউলের মামলার পরবর্তী তারিখ ২ নভেম্বর দেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, দুটি অস্ত্র মামলায় বরকত, তার ভাই রুবেল ও সহযোগী রেজাউলের অভিযোগ গঠন করেছেন আদালত। দুই মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হলে আদালত খারিজ করে দেন।

গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলায় গত ৭ জুন পুলিশের বিশেষ অভিযানে শহরের বদরপুরসহ বিভিন্ন এলাকা থেকে বরকত, রুবেল, রেজাউলসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বরকত, রুবেল ও রেজাউলের কাছ থেকে অস্ত্র ও গুলি, বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য জব্দ করা হয়।

গত ৮ জুন কোতোয়ালী থানার এস আই সাখাওয়াত হোসেন ও এস আই আব্দুল জব্বার বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করেন। দুই মামলার তদন্ত শেষে গত ২৭ জুন ও ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অস্ত্র আইনে এই দুই মামলা ছাড়াও মানি লন্ডারিংসহ বরকত ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা হয়। তারমধ্যে এই দুই ভাইয়ের বিরুদ্ধে গত ২৬ জুন দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026