করোনার কারণে কোনো নির্বাচন পেছানো হবে না : ইসি সচিব
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোনো নির্বাচন পেছানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। যখন যে নির্বাচনের সময় আসবে, তখনই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোনো নির্বাচন পেছানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। যখন যে নির্বাচনের সময় আসবে, তখনই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, করোনাভাইরাসের কারণে পৌরসভা নির্বাচন পেছানো হবে না। নীতিগতভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ভোট জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে। এর আগে-পরেও হতে পারে।
সিনিয়র সচিব মো. আলমগীর আরও বলেন, কমিশনের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, করোনার কারণে নির্বাচন পেছানো হবে না। নির্বাচন সামনে আসলেই তা সম্পন্ন করা হবে।
টাইমস/এসএন