© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ, ভ্যানচালক গ্রেপ্তার

শেয়ার করুন:
বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ, ভ্যানচালক গ্রেপ্তার
district-correspondent
০২:০০ পিএম | ১২ অক্টোবর, ২০২০

এবার বাগেরহাটের ফকিরহাটে এক এনজিও কর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামুন (২৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।

এবার বাগেরহাটের ফকিরহাটে এক এনজিও কর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামুন (২৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।

রোববার ফকিরহাটের জারিয়া মাইটকুুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এর আগে ভিকটিম এনজিও কর্মী চার জনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ফকিরহাট থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলো- ফিরোজ (২৮), মুসা (২৬), রাজু (২৯) এবং মামুন (২৭)। এদের মধ্যে ফিরোজ রাজমিস্ত্রি ও মুসা দিনমজুরের কাজ করেন। এছাড়া রাজু ও মামুন ভ্যানচালক।

এদিকে আটক মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেন ফকিরহাট থানার ওসি খায়রুল আনাম।

ওসি খায়রুল আনাম জানান, ভিকটিম এনজিও কর্মীরা ভাড়া বাসায় অন্য এক কলেজছাত্র বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শনিবার মামলার আসামিরা গভীর রাতে এনজিও কর্মীর ঘরে ঢুকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এসময় চার আসামি দাবি করে, ওই নারীর সঙ্গে কলেজছাত্রে অবৈধ সম্পর্ক রয়েছে। এসময় তারা ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে।

টাইমস/এসএন

মন্তব্য করুন