© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩৭

শেয়ার করুন:
করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩৭

ফাইল ছবি

own-reporter
০৩:৫৯ পিএম | ১৩ অক্টোবর, ২০২০

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ৫৭৭ জন।

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ৫৭৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৩৭ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন এবং মোট সুস্থ ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

টাইমস/এসএন

মন্তব্য করুন