© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা আক্রান্ত মেয়র আতিক সস্ত্রীক হাসপাতালে

শেয়ার করুন:
করোনা আক্রান্ত মেয়র আতিক সস্ত্রীক হাসপাতালে

ফাইল ছবি

own-reporter
০৭:১৫ পিএম | ১৩ অক্টোবর, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলামকে সঙ্গে নিয়ে দুজন একসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকালে মেয়র আতিক সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন। এছাড়া মেয়র আতিকুল ইসলামের এপিএস-২ রিশাদ মোর্শেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত সোমবার সকালে মেয়র আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ডা. শায়লা সাগুফতা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকেই তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে ছিলেন।

কিন্তু মঙ্গলবার বিকালে মেয়র আতিক ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাদেরকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন