© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪০ দিন পর একদিনে সর্বনিম্ন ১৫ জনের মৃত্যু

শেয়ার করুন:
১৪০ দিন পর একদিনে সর্বনিম্ন ১৫ জনের মৃত্যু
own-reporter
০৪:১৩ পিএম | ১৫ অক্টোবর, ২০২০

১৪০ দিন পরে দেশে করোনায় একদিনের হিসেবে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার একদিনে সর্বনিম্ন মৃত্যুর এই সংখ্যা ছিল ১৬ জন। এদিকে নতুন করে আরও ১৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ৫ হাজার ৬০৮ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬০০ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮০ জন এবং মোট সুস্থ ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষষ্ঠদশ স্থানে রয়েছে বাংলাদেশ। আর মৃতের হিসেবে ২৯-এ অবস্থান বাংলাদেশের।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

টাইমস/এসএন

মন্তব্য করুন