© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধর্ষণ রোধে প্রশাসনকে কঠোর আরও কঠোর হতে হবে’

শেয়ার করুন:
‘ধর্ষণ রোধে প্রশাসনকে কঠোর আরও কঠোর হতে হবে’

ফাইল ছবি

own-reporter
০৭:৩০ পিএম | ১৫ অক্টোবর, ২০২০

ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ধর্ষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ধর্ষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো ধরনের অন্যায়-অবিচার যেন না হয়। মানুষ যাতে ন্যায়বিচার পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার বাবা-মা, ভাইকে যখন হত্যা করা হয়, খুনিদের ইনডেমনিটি দেয়া হয়েছিল। আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমি সেদিন মামলাও করতে পারিনি। আমার সেই অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি বাংলাদেশে যেন আর ফিরে না আসে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণের ঘটনা রোধ করতে আমাদের ব্যাপক ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে বড় কথা হলো, মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। ইদানিং ধর্ষণের ঘটনাগুলো ব্যাপক হারে প্রচার করা হচ্ছে। এটারও খারাপ দিক আছে। এধরণের ঘটনা যত প্রচার করা হবে, অপরাধের প্রাদুর্ভাব তত বাড়বে।

প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত হলেন, আপনারাই হবেন আগামী দিনের কর্ণধার। আপনারাই দেশটাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবেন। আজকে যারা নতুন প্রজন্ম, তারাই ২০৪১ এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়েই আমাদের কর্মচারীরা দেশ ও জনগণের সেবা করুক।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন