© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে ডেকে নিয়ে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

শেয়ার করুন:
যশোরে ডেকে নিয়ে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
district-correspondent
০৯:৩৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

যশোরের অভয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে আল-মামুন (৩৫) নামে এক মাছ ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের শুভরাঢ়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-মামুন শুভরাঢ়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় শুভরাঢ়া গ্রামের সিদ্দিকের ছেলে রুবেল ও সামাদ ফকিরের ছেলে রিপন ফকির মোবাইল ফোনে আল-মামুনকে প্রতিবেশী আনিস ফকিরের বাড়ির সামনে আসতে বলেন। আনিস ফকিরের বাড়ির সামনে পৌঁছালে রুবেল ও রিপন আল-মামুনের বুকে পিস্তল ঠেকিয়ে পরপর দু'টি গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আল-মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, নিহত মামুন ও হামলাকারী রিপন দু’জনেই চরমপন্থী গ্রুপের সদস্য। একটি বিয়ের ঘটনা নিয়ে শুক্রবার পার্শ্ববর্তী ফুলতলা উপজেলায় তাদের মধ্যে বিবাদ হয়। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

 টাইমস/এইচইউ

মন্তব্য করুন