নেত্রকোনায় সিঁধ কেটে শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সিঁধ কেটে ছয় বছরের শিশুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। শুক্রবার রাতে উপজেলার সিংধা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে। তাদের পরিবারটি হতদরিদ্র।

ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই শিশুটি শুক্রবার রাতে তার দুই বোনের সঙ্গে ঘরে ঘুমিয়েছিল। একই ঘরের অন্য একটি বিছানায় ঘুমিয়েছিলেন তার বাবা-মা। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ তারা দেখতে পান তাদের ছোট মেয়ে ঘরে নেই। এছাড়া ঘরের দরজাও খোলা। তখন তারা ঘরের বাইরে গিয়ে খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী নদীর পাড়ে শিশুটিকে উদ্ধার করেন। ফিরে এসে ঘরের একপাশে সিঁধকাটা অবস্থায় দেখতে পান।

সকালে অভিভাবকরা শিশুটিকে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, অভিভাবকরা শিশুটিকে নিয়ে হাসপাতালে থাকায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026