© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪৩ দিনে এই প্রথম করোনায় সর্বনিম্ন ১৪ জনের মৃত্যু

শেয়ার করুন:
১৪৩ দিনে এই প্রথম করোনায় সর্বনিম্ন ১৪ জনের মৃত্যু

ফাইল ছবি

own-reporter
০৩:৫৬ পিএম | ১৮ অক্টোবর, ২০২০

দেশে করোনায় ১৪৩ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় একদিনের হিসেবে সর্বনিম্ন ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ৫ হাজার ৬৬০ জন।

দেশে করোনায় ১৪৩ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় একদিনের হিসেবে সর্বনিম্ন ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ৫ হাজার ৬৬০ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৪ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৪ জন এবং মোট সুস্থ ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

টাইমস/এসএন

মন্তব্য করুন