প্রেমে রাজি না হওয়ায় এবার ছাত্রীকে কোপাল ছাত্রলীগ নেতা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এবার এক ছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে ইমরান হোসেন হৃদয় নামে এক ছাত্রলীগ নেতা। এ সময় ছাত্রীকে বাঁচাতে এগিয়ে আসায় তার ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের গোলচক্কর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় অভিযুক্ত ইমরান হোসেন হৃদয় হোসেনপুর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি পশ্চিম দীপেশ্বর গ্রামের হারেছ মিয়ার ছেলে।

আহত ছাত্রী গণমাধ্যমকে জানান, তাকে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিল ছাত্রলীগ নেতা ইমরান হোসেন হৃদয়। হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের জহির রায়হানের নির্দেশে উপবৃত্তির টাকার জন্য বিকাশ অ্যাকউন্ট খুলতে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলেজে যাচ্ছিলেন ওই ছাত্রী।

এসময় হোসেনপুর শহরের গোলচক্কর এলাকায় পৌছলে ছাত্রলীগ নেতা হৃদয় এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে ইয়াসিনসহ কয়েকজন যুবক ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়।

এসময় ছাত্রী রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় হৃদয় ও তার সহযোগীরা। এ ঘটনা জেনে ছাত্রীর বড় ভাই ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

ভিকটিম ছাত্রী জানান, এর আগে গত বছর কলেজের বার্ষিক অনুষ্ঠানে প্রকাশ্যে ওই কলেজছাত্রীকে চড়-থাপ্পড় মারে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন হৃদয়। কিন্তু রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রভাবশালীদের কারণে ছাত্রীর পরিবার কোনো বিচার পাননি।

এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবারও ছাত্রীকে কুপিয়ে জখম করার বিষয়টি আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভিকটিম ছাত্রী। ছাত্রী জানিয়েছেন, হৃদয় ও তার সহযোগীদের হামলার ভয়ে ছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026