প্রেম নিয়ে কটুক্তি করায় ভাবিকে শায়েস্তা করতে ভাতিজিকে শ্বাসরোধে হত্যা

প্রেম নিয়ে কটুক্তি করায় ভাবিকে শায়েস্তা করতে ৬ বছর বয়সী ভাতিজিকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড ফুফু। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হরিনারায়ণপুর এলাকার মাঠের পাশে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম সানজিদা খাতুন। সে ওই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে। এঘটনায় অভিযুক্ত অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরী ফুফুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর পুলিশের বিশেষ টিম ঘটনার তদন্ত শুরু করেন। তদন্তের পরেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, রাতেই নিহত শিশুর পরিবারের সব সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের সারা দিনের চাল-চলনের বিষয়ে নানা কথা শোনা হয়। এ সময় পরিবারের সব সদস্যই স্বাভাবিক আচরণ করছিলেন।

কিন্তু রাত ১২টার দিকে ওই এলাকার এক গাড়িচালক পুলিশকে জানান, তিনি ওই বাড়ির এক কিশোরীকে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মাঠের পাশের পরিত্যক্ত শৌচাগার থেকে বের হতে দেখেছেন। এ তথ্য পাওয়ার পর সানজিদার কিশোরী ফুপুকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।

এসময় ওই কিশোরী পুলিশকে জানায়, শিশু সানজিদার মা কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে সব সময় কটূক্তি করতেন। ঘটনার দিন সকালেও সানজিদার মায়ের সঙ্গে কিশোরীর কথা কাটাকাটি হয়। পরে ভাবিকে শায়েস্তা করতেই শিশু সানজিদাকে হত্যার পরিকল্পনা করে পাষণ্ড কিশোরী।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026