‘দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট করা দরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ‘ডোপ টেস্ট’ করা দরকার। চালকরা মাদক সেবন করেন কিনা জানার জন্য এটা করতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা গাড়ি চালাচ্ছে, তারা কেউ মাদক সেবন করছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। চালকরা মাদক সেবন করছে কিনা তা জানতে হলে ডোপ টেস্টের বিকল্প নেই। সব চালকের জন্য এটা অপরিহার্য।

তিনি আরও বলেন, চালকদের মধ্যে সবসময় ওভারটেকিংয়ের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এটা পরিহার করতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এই ওভারটেকিং। গাড়ি চালানোর সময় ওভারটেকিং করতে গিয়ে চালকদের হুঁশ থাকে না। ফলে দুর্ঘটনা ঘটে। এটা বন্ধ করতে হবে।

যানবাহনের ফিটনেসের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো আনফিট গাড়ি রাস্তায় চলাচল করতে দেয়া যাবে না। এছাড়া চালকদের আরও ভালোভাবে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। ড্রাইভিং লাইসেন্স দেয়ার আগে অবশ্যই পরীক্ষা দিতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চালান। তাদেরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। সরকারি ও প্রাইভেট উভয় সেক্টরে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। চালক যথাযথ বিশ্রাম না পেলে দুর্ঘটনা কোনো ভাবেই ঠেকানো যাবে না।

ট্রাফিক আইন মেনে চলার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সবাইকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দুর্ঘটনা হলে চালক বা হেলপারদের মারতে মারতে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। কিন্তু এটা তো ঠিক না। কোনো চালকই ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটান বলে মনে হয় না। তাই সাধারণ মানুষ ও যাত্রীদের আরও বেশি সচেতন হতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে যাত্রীরা যদি চালককে সতর্ক করেন, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তারপরও যদি দুর্ঘটনা ঘটে, কেউ চালকদের মারবেন না। আইন আছে, পুলিশ আছে। তাদের কাছে চালকদের সোপর্দ করবেন। আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026