© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

শেয়ার করুন:
চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক
own-reporter
০৩:৪৯ পিএম | ২৪ অক্টোবর, ২০২০

বনানী কবরস্থানে স্ত্রী ডা. ফরিদা হকের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। শনিবার দুপুর তিনটায় তাকে দাফন করা হয়।

বনানী কবরস্থানে স্ত্রী ডা. ফরিদা হকের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। শনিবার দুপুর তিনটায় তাকে দাফন করা হয়।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সকাল ১০টা ৪০ মিনিটে আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই হাসপাতালটির চেয়ারম্যান ছিলেন তিনি। পরে মরদেহ পল্টনের বাসায় নেওয়া হয়। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে রফিক-উল হকের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। বেলা তিনটার কিছু আগে সেখানেই তার দাফন সম্পন্ন হয়।

রফিক-উল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

রফিক-উল হকের স্ত্রী ফরিদা হক বেশ কয়েক বছর আগে মারা যান। তার ছেলে ফাহিম-উল হকও আইনজীবী।

রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালে। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়।

আরও পড়ুন

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন