© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্তানের পিস্তল থেকে ছোড়া গুলিতে আহত এসআই

শেয়ার করুন:
সন্তানের পিস্তল থেকে ছোড়া গুলিতে আহত এসআই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নাটোরে নিজ বাসায় শিশু সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নাটোর পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় ফেরেন এসআই মামুন। এ সময় নিজের ব্যবহৃত সরকারি পিস্তলটি বিছানার ওপর রেখে তিনি ওয়াশরুমে যান। তখন তার শিশু পুত্র পিস্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফায়ার হয় এবং গুলিটি এসআই দেওয়ান মামুনের বাম পায়ে বিদ্ধ হয়।

ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ওই ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান। তিনি জানান, এটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন