© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানিকগঞ্জে হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
মানিকগঞ্জে হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
district-correspondent
০৮:৫৭ পিএম | ১২ নভেম্বর, ২০২০

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেনকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা আরও দুইজনকে আটক করে পুলিশ।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেনকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা আরও দুইজনকে আটক করে পুলিশ।

বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ।

আটকরা হলেন- সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহ মিয়ার ছেলে রবিউল আওয়াল ও গোলড়া এলাকার রোস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল গণমাধ্যমকে বলেন, কোনো মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন